ডেভিড জেরুজালেমে প্রতিষ্ঠিত
1. সোরের রাজা হীরম, দায়ূদের জন্য একটি সুন্দর বাড়ি বানাতে চেয়ে তাঁর কাছে কাঠের গুঁড়ি এবং পাথর-কাটুরে ও ছুতোর মিস্ত্রি পাঠালেন
2. দায়ূদ তখন উপলব্ধি করলেন য়ে প্রভু আসলে তাঁকে ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত করেছেন
3. দায়ূদ জেরুশালেম শহরে অনেককে বিয়ে করেন এবং তাঁর বহু পুত্রকন্যা হয়
4. জেরুশালেমে দায়ূদের য়ে সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছিল তাদের নাম: শম্মূয, শোব্ব, নাথন, শলোমন,
5. য়িভর, ইলীশূয, ইল্পেলট,
6. নোগহ, নেফগ, যাফিয,
7. ইলীশামা, বীলিযাদা এবং ইলীফেলট
পলেষ্টীয়রা পরাজিত হয়
8. পলেষ্টীয়রা যখন দায়ূদ সম্পর্কে জানতে পারল য়ে দায়ূদ ইস্রায়েলের রাজা হিসেবে মনোনীত হয়েছে, তারা তখন দায়ূদকে খুঁজতে বের হল
9. পলেষ্টীয়রা রফাযীমের লোকদের আক্রমণ করে তাদের জিনিসপত্র অপহরণ করল
10. দায়ূদ ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, “আমি কি পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করব? আপনি কি আমার সহায় হয়ে পলেষ্টীয়দের যুদ্ধে হারাতে সাহায্য করবেন?”প্রভু দায়ূদকে উত্তর দিলেন, “হ্যাঁ যাও
11. তখন দায়ূদ ও তাঁর লোকরা গিয়ে বাল্-পরাসীমে জড়ো হলেন এবং সেখানে তাঁরা পলেষ্টীয়দের যুদ্ধে পরাজিত করলেন
12. পলেষ্টীয়রা ওখানে ওদের আরাধ্য দেবদেবীর মূর্ত্তি ফেলে গিয়েছিল
13. পলেষ্টীয়রা রফাযিম উপত্যকার লোকদের আবার আক্রমণ করলে,
14. দায়ূদ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন
15. তারপর গাছের ওপর কাউকে তুলে দিয়ে নজর রাখবে
16. দায়ূদ হুবহু ঈশ্বরের নির্দেশ অনুযায়ীপথ অনুসরণ করে পলেষ্টীয় সেনাবাহিনীকে পরাজিত করলেন এবং গিবিয়োন শহর থেকে গেষর পর্য়ন্ত পলেষ্টীয় সেনাদের হত্যা করলেন
17. এ ঘটনার পর দায়ূদের খ্যাতি সমস্ত দেশগুলিতে ছড়িয়ে পড়ল এবং প্রভু সমস্ত জাতিদের দায়ূদের পরাএমের ভয়ে ভীত করে তুললেন